রাজধানী থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

০৪ নভেম্বর ২০২৬ - ১৬:৩৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রাজধানী থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
ছবি সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘ডিবিসি নিউজ’-এর সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

​বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি নিউজের কার্যালয় থেকে বের হওয়ার সময় তাকে নিয়ে যায় ডিবির একটি দল। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে ডিবিসি নিউজ কর্তৃপক্ষ বা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কিছু জানানো হয়নি।

​ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর মুক্তাদির অনিক জানান, ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। তবে আটকের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। জুলাই-আগস্টের গণআন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া কোনো মামলায় তাকে আটক করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

​একই সময়ে ডিবিসি নিউজের ক্রাইম চিফ ও জ্যেষ্ঠ প্রতিবেদক রাজীব ঘোষকেও ডিবি সদস্যরা কথা বলার জন্য সঙ্গে নিয়ে গেছেন। মুক্তাদির অনিক আরও জানান, দীর্ঘদিন ধরে অপরাধ বিষয়ক সাংবাদিকতায় যুক্ত থাকায় পুলিশের সঙ্গে পরিচিতির সূত্রে রাজীব ঘোষের সঙ্গে কথা বলতে চান বলে জানিয়েছেন ডিবি সদস্যরা। এটি কোনো আটক বা গ্রেপ্তারের বিষয় নয় বলে তারা মনে করছেন।

​বর্তমানে ডিবিসি নিউজে ইকবাল সোবহান চৌধুরীর কোনো প্রাতিষ্ঠানিক পদ নেই উল্লেখ করে প্রতিষ্ঠানটি জানায়, তিনি পূর্বে চ্যানেলটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ডিবির পক্ষ থেকে ইকবাল সোবহান চৌধুরীকে নিয়ে যাওয়ার সুনির্দিষ্ট কারণ জানার চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0