শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে আলোচনার উদ্যোগ নিচ্ছে সরকার: ডা. জাহেদ উর রহমান

০৩ নভেম্বর ২০২৬ - ১৪:৪৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে আলোচনার উদ্যোগ নিচ্ছে সরকার: ডা. জাহেদ উর রহমান
ছবি সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে দিল্লির সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার। তিনি নিজে থেকে দেশে ফিরুন কিংবা তাকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে আনা হোক—সরকারের মূল লক্ষ্য একটাই। এ বিষয়ে যাবতীয় আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা অনুসরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

​মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাজধানীর তথ্য অধিদপ্তরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ।

​শেখ হাসিনার পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং তার দেশে ফেরা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা স্পষ্ট করেন যে, সরকার তার আগমন আটকানোর কোনো চেষ্টা করছে না; বরং তাকে ফেরত আনার বিষযেই প্রাধান্য দিচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে পাসপোর্টের আইনি জটিলতা কোনো বাধা হবে না। সরকার আন্তর্জাতিক নিয়ম মেনে তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রাখবে।

​ভারতে অবস্থানরত শেখ হাসিনা যদি ট্রাভেল পাসের জন্য আবেদন করেন, তবে সরকার কী পদক্ষেপ নেবে—এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান জানান, শেখ হাসিনা বিচারে দণ্ডিত হলেও তিনি দেশের নাগরিক। পরিস্থিতি বিবেচনা করে সরকার সে সময় যথাযথ আইনি সিদ্ধান্ত গ্রহণ করবে।

​ক্ষমতাচ্যুত সরকারের আমলের সঙ্গে বর্তমান সরকারের তুলনার বিষয়ে উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক সরকারের সঙ্গে স্বৈরাচারী শাসনের বড় তফাত রয়েছে। বিগত আমলের মতো কোনো তথ্য বা অভিযোগ ঢালাওভাবে বিরোধীদের ওপর চাপিয়ে দেওয়ার সংস্কৃতিতে বর্তমান সরকার বিশ্বাসী নয়। জনগণের কাছে কোনো ভিত্তিহীন বা অসত্য তথ্য পরিবেশন করা হলে তার দায়ভার সরকারকেই নিতে হবে। সরকার যেসব বক্তব্য দিচ্ছে, তার পেছনে পর্যাপ্ত তথ্য ও ভিত্তি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0