মিস অ্যান্ড মিসেস ডক্টর-সিজন ১’র মুকুট জিতলেন কানিজ ফাতেমা ছোঁয়া

০৩ নভেম্বর ২০২৬ - ১৩:১০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মিস অ্যান্ড মিসেস ডক্টর-সিজন ১’র মুকুট জিতলেন কানিজ ফাতেমা ছোঁয়া
ছবি সংগৃহীত

মিস অ্যান্ড মিসেস ডক্টর-সিজন ১’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে জীবনের নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন কানিজ ফাতেমা ছোঁয়া। গত ৩১ অক্টোবর রাজধানীর একটি অভিজাত হোটেলে বিজয়ের মুকুট অর্জনের সেই আনন্দঘন মুহূর্তে বারবার তার মনে পড়ছিল বাবার কথা। জীবনের প্রতিটি পদক্ষেপে বাবাই ছিলেন তার সবচেয়ে বড় উৎসাহদাতা ও অনুপ্রেরণা।

​চিকিৎসা পেশার পাশাপাশি অভিনয়, গান, নাচ এবং চিত্রাঙ্কনের প্রতিও রয়েছে তার প্রবল ঝোঁক। পড়াশোনা শেষ করার আগেই অভিনয়ে নাম লিখিয়েছিলেন তিনি। তার অভিনয়ের মুন্সিয়ানা দেখে প্রশংসা করেছেন গুণী অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজুল ইসলাম। বিশেষ করে সংলাপের স্পষ্ট উচ্চারণ ও প্রক্ষেপণে ছোঁয়ার দক্ষতার প্রশংসা করেছেন তিনি।

​ছোঁয়ার সাফল্যের পেছনে বাবার ভূমিকা অপরিসীম। তার বাবা জি এম কামরুল হুদা একসময়ে ব্যাংকে চাকরি করতেন। তবে গত দেড় বছর ধরে স্ট্রোকজনিত অসুস্থতার কারণে তিনি বিছানায়। মা ফিরোজা হুদা ও ছোট ভাই তানজিমকে নিয়ে এখন পরিবারের পুরো দায়িত্বও ছোঁয়ার ভাবনায় রয়েছে। বাবা-মায়ের স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি নিজের ভেতরের শিল্পীসত্তাকেও টিকিয়ে রাখতে চান এই তরুণী।

​প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার অনুভূতি প্রকাশ করে ছোঁয়া বলেন, ‘বিদেশে পড়াশোনার সময় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে গানে গানে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করতাম। সবসময় মনে হতো আমার ভেতরে একজন শিল্পী বাস করে। অভিনয়, গান, নাচ ও ছবি আঁকতে ভীষণ ভালো লাগে। রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হওয়ার পর শুধু আব্বুর চেহারাই মনে ভাসছিল। আব্বুই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করতেন। জীবনের এই বিশেষ মুহূর্তে তাকে খুব মিস করছিলাম।’

​ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ছোঁয়া জানান, চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অভিনয় চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তার। পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন অব্যবস্থাপনা দূর করতেও কাজ করার স্বপ্ন দেখেন তিনি। চিকিৎসা ও সংস্কৃতি—উভয় ক্ষেত্রেই নিজের মেধার স্বাক্ষর রাখতে চান এই তরুণী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0