মহেশপুরে বাওড় থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার
সংবাদ শুনুন
প্লে করতে ক্লিক করুন
ঝিনাইদহের মহেশপুরে বাওড় থেকে আবুল হোসেন (৬৫) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার ভবনগর গ্রামের ছাপাতলা বাওড়ের ভাওয়ন এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবুল হোসেন উপজেলার স্বরুবপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত বাহান উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাঠে যাওয়ার পথে কয়েকজন বাসিন্দা বাওড়ের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রাসঙ্গিক সংবাদ
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0










