ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
সংবাদ শুনুন
প্লে করতে ক্লিক করুন
ঝিনাইদহ শহরের বাইপাস সড়কে মোটরসাইকেলের ধাক্কায় সিরাজুল ইসলাম (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের আইয়ুব মোড় বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি এলাকার আবুল মণ্ডলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিজ বাইসাইকেল নিয়ে কর্মস্থলের উদ্দেশ্যে বের হন সিরাজুল। পথে আইয়ুব মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি বাইসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
প্রাসঙ্গিক সংবাদ
- ঝিনাইদহের ব্যবসায়ীকে হত্যার পর আত্মগোপনে, ১৩ বছর পর প্রধান আসামি ঢাকায় গ্রেফতার
- ঝিনাইদহের শৈলকুপার এক শিশু শিক্ষার্থীর ডেঙ্গুতে মৃত্যু
- রাজনৈতিক নেতারা দুর্নীতিমুক্ত হলেই দুর্নীতি বন্ধ সম্ভব: আইনমন্ত্রী
- মহেশপুরে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু
- মহেশপুরে ট্রাকচাপায় যশোর এমএম কলেজের ছাত্র নিহত, আহত ১
পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











