বোনের বিয়ের কেনাকাটা করতে গিয়ে সাই পল্লবীর গোপনে বিয়ের গুঞ্জন, নেপথ্য তথ্য জানালেন অভিনেত্রী

২৯ অক্টোবর ২০২৬ - ১৪:৩৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বোনের বিয়ের কেনাকাটা করতে গিয়ে সাই পল্লবীর গোপনে বিয়ের গুঞ্জন, নেপথ্য তথ্য জানালেন অভিনেত্রী
ছবি সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী বর্তমানে তাঁর বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ চলচ্চিত্রের মুক্তি উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি জগপতি বাবুর উপস্থাপনায় ‘জয়ম্মু নিশ্চয়ম্মু রা’ টকশোর দ্বিতীয় মৌসুমে অতিথি হিসেবে হাজির হয়ে নিজের ব্যক্তিগত জীবন ও বোন পূজার বিয়ে নিয়ে এক বিশেষ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি। অনুষ্ঠানে বোনের বিয়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেত্রী।

​সাই পল্লবী জানান, বোন পূজার বিয়ের কেনাকাটার দায়িত্ব পালন করতে গিয়েই মূলত তাঁকে ঘিরে গোপনে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তিনি বলেন, “আমি বোনের বিয়ের লেহেঙ্গাসহ বিভিন্ন পোশাক পরখ করে দেখতাম। বাজারে গিয়ে ব্যবসায়ীদের বলতাম আমাকে বিয়ের সব পোশাক দেখাতে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা মনে করতেন যে এটি হয়তো আমারই বিয়ে এবং আমি নিজের জন্যই কেনাকাটা করছি। ফলে বিষয়টি আমাকে বেশ লুকিয়ে রাখতে হয়েছিল।”

​অনুষ্ঠানে বোন পূজার একটি রেকর্ড করা বার্তা সম্প্রচার করা হয়। অস্ট্রেলিয়ায় থাকায় বিয়ের মাত্র ১০ দিন আগে ভারতে ফেরেন পূজা। ফলে পোশাক নির্বাচন, কেনাকাটা ও আনুষঙ্গিক সাজসজ্জার পুরো দায়িত্ব সাই পল্লবী নিজেই একা হাতে সামলান। আত্মীয়স্বজনের নানা চাপ ও উদ্বেগ সামলে বোনকে দুশ্চিন্তামুক্ত রাখতেই তিনি এই দায়িত্ব পালন করেছিলেন বলে জানান পূজা।

​উল্লেখ্য, সাই পল্লবী তাঁর বলিউড অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন। নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় সীতার ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই সিনেমায় রামের চরিত্রে রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করছেন। ছবিটি আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। পাশাপাশি ধানুশ ও মাম্মুট্টির সঙ্গে রাজকুমার পেরিয়াসামি পরিচালিত ‘ওম: চ্যাপ্টার ১—উধিরাম: দ্য ব্লাড উড’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি, যা আগামী ২০ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0