মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে অর্জুন? বরুণের মন্তব্যে তোলপাড় বলিউড
বলিউড অভিনেতা অর্জুন কাপুরের ব্যক্তিগত জীবন নিয়ে ফের নতুন করে জল্পনা শুরু হয়েছে। অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর তিনি কি নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন—এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যম ও বলিপাড়ায়। জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ অভিনেতা বরুণ ধাওয়ানের একটি মন্তব্যকে কেন্দ্র করেই এই গুঞ্জনের সূত্রপাত।
অনুষ্ঠানের সাম্প্রতিক পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। আড্ডার একপর্যায়ে অর্জুন কাপুরও তাঁদের সঙ্গে আলোচনায় যুক্ত হন। সেখানেই বরুণ দাবি করেন, অর্জুন বর্তমানে কারো সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। এই কথা শুনে শো-এর সঞ্চালক করণ জোহর ও জাহ্নবী কাপুর বিস্ময় প্রকাশ করেন।
পরবর্তী সময়ে জাহ্নবী বিস্তারিত জানতে চাইলে বরুণ জানান, অর্জুন প্রায়ই আলিবাগে যান এবং এর পেছনে একটি বিশেষ কারণ রয়েছে। অর্জুন যখন বরুণকে প্রশ্ন করেন তিনি কাকে ডেট করছেন, তখন বরুণ সরাসরি কারো নাম প্রকাশ না করে অর্জুনকেই বিষয়টি পরিষ্কার করতে বলেন।
তবে আলোচনার একপর্যায়ে বরুণ ইঙ্গিত দেন, অর্জুন রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত এক নারীর প্রেমে পড়েছেন। ওই নারী আলিবাগে বিলাসবহুল ভিলা তৈরির কাজের সঙ্গে যুক্ত বলে উল্লেখ করেন বরুণ এবং ‘তারিণী’ নামের এক নারীর কথা সামনে আনেন। তবে বরুণের এই দাবির বিষয়ে অর্জুন কাপুর স্পষ্ট করে কিছু বলেননি।
উল্লেখযোগ্য যে, ২০১৮ সাল থেকে মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে। দীর্ঘদিনের এই সম্পর্কের অবসান ঘটে ২০২৪ সালে। ওই বছরই এক অনুষ্ঠানে অর্জুন নিজেকে ‘সিঙ্গেল’ হিসেবে দাবি করেছিলেন। বরুণের সাম্প্রতিক মন্তব্যের পর অর্জুনের প্রেম নিয়ে চর্চা বাড়লেও, নতুন সম্পর্কের বিষয়টি এখনো গুঞ্জন হিসেবেই রয়ে গেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











