এইচএসসির ফল প্রকাশের স্থান পরিবর্তন, অনুষ্ঠান হবে সচিবালয়ে

২৯ অক্টোবর ২০২৬ - ১৫:০১
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
এইচএসসির ফল প্রকাশের স্থান পরিবর্তন, অনুষ্ঠান হবে সচিবালয়ে
ছবি সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের অনুষ্ঠানস্থল পরিবর্তন করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর ঢাকা সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের বদলে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবালয়স্থ সম্মেলন কক্ষে এ ফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

​আজ বৃহস্পতিবার বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী ফলাফল প্রকাশ করা হলেও কেবল অনুষ্ঠান আয়োজনের স্থানটিতে পরিবর্তন আনা হয়েছে।

​ফলাফল প্রকাশের অনুষ্ঠান উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে ফল সংগ্রহ করতে পারবেন।

​উল্লেখযোগ্য যে, পূর্বে ২৯ অক্টোবর ফলাফল প্রকাশের কথা থাকলেও পরবর্তীতে তা পুনর্নির্ধারণ করে ৩১ অক্টোবর (শনিবার) প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0