বার্সেলোনা সমর্থকদের মাঝে উদ্বেগ: সাহায্যের আকুতি ইয়ামালের বাবার রহস্যজনক পোস্ট
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালের বাবা মুনির নাসরাউই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যজনক বার্তা দেওয়ার পর ক্লাবটির সমর্থক ও কর্মকর্তাদের মধ্যে তীব্র উৎকণ্ঠা তৈরি হয়েছে। ইনস্টাগ্রামে দেওয়া ওই পোস্টে তিনি সবার কাছে সহায়তা চেয়েছেন।
বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে নিজের একটি সাদাকালো ছবি শেয়ার করে ৩৯ বছর বয়সী মুনির লিখেছেন, ‘হ্যালো, বার্সেলোনা পরিবারের সবাইকে শুভ সকাল। একজন ব্যক্তি ও মানুষ হিসেবে আমার সাহায্য প্রয়োজন।’
প্রখ্যাত স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’-এর প্রতিবেদন অনুযায়ী, এই পোস্টটি বার্সেলোনা শিবিরে গভীর শঙ্কার জন্ম দিয়েছে। ধারণা করা হচ্ছে, সম্প্রতি ব্যালন ডি’অর অনুষ্ঠান থেকে ফেরার পথে বার্সেলোনা-এল প্রাত বিমানবন্দরে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে এই বার্তার যোগসূত্র থাকতে পারে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, ব্যালন ডি’অর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে একটি ক্যাফেতে এক ওয়েটারের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেখানে হাতাহাতির ঘটনা ঘটে।
তবে এখন পর্যন্ত মুনির নাসরাউ কিংবা ইয়ামালের পরিবারের পক্ষ থেকে এই রহস্যজনক ও উদ্বেগজনক বার্তার প্রকৃত কারণ সম্পর্কে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।
এর কিছুক্ষণ পর আরেকটি পোস্টে ট্রেনের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন মুনির। তিনি লেখেন, ‘ট্রেন দুর্ঘটনায় নিহতদের সকল পরিবারের প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করছি।’ পরবর্তীতে র্যাপার লা ফোইনের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘আমার ভাই, আমার ঘরই তোমার ঘর।’
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











