শোবিজ শুধু টিআরপি চায়, কাউকেই বন্ধু ভাবা ভুল: ন্যানসি

২৮ অক্টোবর ২০২৬ - ১৪:৩৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শোবিজ শুধু টিআরপি চায়, কাউকেই বন্ধু ভাবা ভুল: ন্যানসি
ছবি সংগৃহীত

সঙ্গীত অঙ্গনে দুই দশকের দীর্ঘ ক্যারিয়ার পার করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। ২০০৫ সালে ‘হৃদয়ের কথা’ সিনেমায় হাবিব ওয়াহিদের সঙ্গে কোরাস গেয়ে শ্রোতাদের পরিচিতি পান তিনি। পরবর্তীতে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ সিনেমার জনপ্রিয় গানগুলোর মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন এবং ২০১১ সালে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘ এই পথচলা এবং সমসাময়িক অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের সঙ্গে খোলামেলা কথা বলেছেন এই শিল্পী।

​ক্যারিয়ারের দুই দশক যথেষ্ট কঠিন ছিল উল্লেখ করে ন্যানসি বলেন, তিনি কখনো গান পাওয়ার জন্য মরিয়া বা অস্থির হননি। নিজের নীতি বজায় রেখে চলার চেষ্টা করেছেন। তবে এই যাত্রায় তাকে বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। অনেক সময় স্পটে গিয়েও গান না করে ফিরে আসার অভিজ্ঞতা হয়েছে এবং স্টেজে ওঠার ঠিক আগমুহূর্তে থানা থেকে বাধা দেওয়ার মতো ঘটনাও ঘটেছিল।

​শোবিজকে নিজের জায়গা বা বন্ধু মনে করেন না জানিয়ে ন্যানসি বলেন, এই অঙ্গনকে তার কাছে সবসময় ‘পল্টিবাজ’ মনে হয়েছে। তার মতে, শোবিজে সুসময়ের বন্ধুরা দুঃসময়ে পাশে থাকে না। এখানে কেউ কারও প্রকৃত বন্ধু হতে পারে না এবং শেষ পর্যন্ত শোবিজ কেবল টিআরপি বা প্রচার চায়। তবে এসব মন্তব্য কোনো ক্ষোভ বা অভিমান থেকে নয়, বরং বাস্তবতার আলোকে করা হয়েছে বলে স্পষ্ট করেন তিনি। বর্তমানে তিনি স্টেজ শো ও নতুন গান নিয়ে নিয়মিত ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তার কণ্ঠে ‘দিওয়ানা দিল দিওয়ানা’ শিরোনামের একটি নতুন গান মুক্তি পেয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0