আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রামে কুশল বিনিময় করেন এমপি অ্যাড. রাসেল
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তা পরিদর্শন করেছেন।
মঙ্গলবার(২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হওয়া এ পরিদর্শন ডামোশ গ্রাম থেকে শুরু হয়ে কাশিপুর, কেদারনগর ও হাট এলাকা ঘুরে বেলগাছি বাজারে গিয়ে শেষ হয়।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন দোকান ও মোড়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। বিশেষ করে অধিকাংশ নামাজের ওয়াক্তের সময় বিদ্যুৎ থাকে না এবং সারের ডিলারশীপ বাতিল ও খোলা বাজার যেন কৃষকেরা সার পায় এই আবেদন করেন। বেলগাছি ইউনিয়ন জামায়াতের আমির আমান উদ্দিনের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আইন ও আদালতবিষয়ক সম্পাদক এবং আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা এবং জামজামী ইউনিয়ন জামায়াতের আমির ফজলুল হক।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান: ২৪ পিস ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেপ্তার
- আলমডাঙ্গায় অসচ্ছল ও দু;স্থদের মাঝে এক লাখ টাকার অনুদানের চেক বিতরণ
- আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
- আলমডাঙ্গায় মাদক মামলায় এক নারী ও ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার
- আলমডাঙ্গায় জামায়াতের প্রস্তুতি সভা: ৩১ অক্টোবরের লংমার্চ সফল করার আহ্বান
এ ছাড়া উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আহসান হাবীব, বায়তুলমাল সম্পাদক জহিরুল ইসলাম মজনু, সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি আব্দুল জব্বার, শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি আশরাফুল আলম বিদ্যুৎসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও দায়িত্বশীল নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন স্থানে আগামী ৩১ শে অক্টোবর লং মার্চে জনগণের সাত দফা দাবি আদায়ের লিফলেটও বিতরণ করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











