আলমডাঙ্গায় অসচ্ছল ও দু;স্থদের মাঝে এক লাখ টাকার অনুদানের চেক বিতরণ

২৭ অক্টোবর ২০২৬ - ২১:৩২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় অসচ্ছল ও দু;স্থদের মাঝে এক লাখ টাকার অনুদানের চেক বিতরণ
ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দুঃস্থ, অসহায়, শারীরিক প্রতিবন্ধী, অসুস্থ এবং গৃহহীন মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।


​মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নির্বাচিত উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।


​আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। তিনি নিজ হাতে উপকারভোগীদের মাঝে চেক হস্তান্তর করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন। এছাড়া অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


​অনুষ্ঠানে মোট ১০ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ টাকার অনুদান দেওয়া হয়। বিভিন্ন ধরনের সংকট ও আর্থিক অসচ্ছলতায় থাকা মানুষের জীবনমান উন্নয়নে এই সহায়তা প্রদান করা হয়েছে। এই অনুদানের অর্থ উপকারভোগীদের জরুরি চাহিদা মেটাতে বড় ধরনের ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। সমাজের পিছিয়ে পড়া ও দুর্দশাগ্রস্ত মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0