যুক্তরাজ্যে ঝড় ‘বোয়েলোর’ তাণ্ডব: অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল যাত্রীবাহী বিমান
যুক্তরাজ্যের বার্মিংহাম বিমানবন্দরে প্রতিকূল আবহাওয়ার মধ্যে অবতরণ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে জেট২ এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান। ‘ঝড় বোয়েলোর’ তীব্র বাতাসের মুখে পড়ে রানওয়েতে নামার একপর্যায়ে বিমানটি পাকা অংশ ছেড়ে পাশে থাকা ঘাসের ওপর ছিটকে পড়ে। তবে চালকের দক্ষতার কারণে অল্পের জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন বিমানে থাকা সব যাত্রী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইতালি-র ভেনিস থেকে ছেড়ে আসা এলএস১৩১০ ফ্লাইটটি গত রবিবার বিকেলে বার্মিংহাম বিমানবন্দরে নামার চেষ্টা করার সময় এই বিপজ্জনক ঘটনার মুখোমুখি হয়। ঝড়ো বাতাসের তীব্র ধাক্কায় বিমানটি কিছুটা দিক হারিয়ে পাকা রানওয়ে থেকে বিচ্যুত হয়ে যায়। পরিস্থিতি সামলে নিয়ে বিমানটিকে নিরাপদে রানওয়েতে ফেরত আনা হয় এবং সকল যাত্রী স্বাভাবিক নিয়মেই বিমান থেকে নিরাপদে নেমে আসেন।
জেট২ এয়ারলাইনস কতৃপক্ষ নিশ্চিত করেছে, বোয়েলো ঝড়ের অস্বাভাবিক বাতাসের প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল। বার্মিংহাম বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাজ্যে আঘাত হানা এই ঝড়ে বার্মিংহাম ও ওয়েস্ট মিডল্যান্ডস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও উত্তর ইংল্যান্ডেও বোয়েলোর প্রভাবে বিদ্যুৎ সরবরাহ ও যাতায়াত ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। ঝড়ের প্রভাবে ইতিমধ্যেই দেশের ৮০ হাজারের বেশি ঘরবাড়ি ও প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং একাধিক বিমানবন্দরে ফ্লাইট সাময়িকভাবে বাতিল বা অন্য জায়গায় ঘুরিয়ে দেওয়া হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











