এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর, তারিখ পরিবর্তন করল শিক্ষা মন্ত্রণালয়

২৭ অক্টোবর ২০২৬ - ১৫:১৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর, তারিখ পরিবর্তন করল শিক্ষা মন্ত্রণালয়
ছবি সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূেত্র এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

​এর আগে গত ২৪ অক্টোবর ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফলাফল প্রকাশের বিষয়টি জানানো হয়েছিল। তারও আগে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব জমা দিয়েছিল আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সেই প্রস্তাবের ভিত্তিতেই প্রাথমিকভাবে ২৯ অক্টোবর তারিখটি চূড়ান্ত করা হয়েছিল, যা পরবর্তীতে পুনঃনির্ধারণ করা হয়।

​উল্লেখ্য, গত ২ জুলাই থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0