ফাইনালে চোখ নয়, মিরপুর টেস্টেই সব মনোযোগ শান্তর

২৭ অক্টোবর ২০২৬ - ১৪:৫৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ফাইনালে চোখ নয়, মিরপুর টেস্টেই সব মনোযোগ শান্তর
ছবি: সংগৃহীত

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সমীকরণ নিয়ে আলোচনা থাকলেও এখনই সে বিষয়ে কোনো বাড়তি চাপ নিচ্ছেন না বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজ শুরুর আগে মিরপুরে সংবাদ সম্মেলনে এসে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার পুরো মনোযোগ এখন কেবল প্রথম টেস্ট ম্যাচটি ঘিরে।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্ত বলেন, ফাইনাল খেলার যোগ্যতা অর্জনের জন্য কী করা প্রয়োজন, তা নিয়ে তিনি মোটেও ভাবছেন না। এমনকি এই সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটিও এই মুহূর্তে তার ভাবনাজুড়ে নেই। দল হিসেবে তারা সবসময় ছোট ছোট লক্ষ্য ঠিক করে এগোতে পছন্দ করেন বলে উল্লেখ করেন তিনি।

​বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘দল হিসেবে আমরা সব সময় ভাবি, এই ম্যাচ বা সিরিজটা কীভাবে খেলবো। এ ধরনের ম্যাচ বা সিরিজ জিততে পারলে আমাদের লক্ষ্যগুলো এমনিতেই পূরণ হয়ে যায়। তাই দল হিসেবে আমরা সব সময় ছোট ছোট লক্ষ্য নিয়ে ভাবি। গত কয়েক বছরেও আমরা এভাবেই এগিয়েছি।’

​এদিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে দল শতভাগ আদর্শ প্রস্তুতি নিতে না পারলেও যতটুকু সময় পাওয়া গেছে, তাতে নিজের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন শান্ত। তার মতে, প্রতিপক্ষ দল কীভাবে প্রস্তুতি নিচ্ছে তা নিয়ে না ভেবে নিজের দলের শক্তি ও পরিকল্পনার বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0