জাতীয় নাগরিক পার্টির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডায়াস্পোরা বিষয়ক উপকমিটিতে গুরুত্বপূর্ণ নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে। উপকমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সাথে এই উপকমিটির উপপ্রধান হিসেবে মনোনীত হয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
সোমবার (২৬ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের যৌথ অনুমোদনে এ উপকমিটি চূড়ান্ত করা হয়েছে। মূলত বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সাথে দলীয় কার্যক্রমের সমন্বয় ঘটানো, সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করা এবং প্রবাসীদের কল্যাণে গৃহীত কার্যক্রমগুলো সুসংহত করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য পদেও বেশ কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপকমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা। এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রিদওয়ান হোসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ। পাশাপশি, উপকমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











