স্বাস্থ্য, ডেঙ্গু পরিস্থিতি, স্বাস্থ্য অধিদপ্তর, জাতীয়, ডেঙ্গু জ্বর, চিকিৎসা

২৬ অক্টোবর ২০২৬ - ১৭:১৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
স্বাস্থ্য, ডেঙ্গু পরিস্থিতি, স্বাস্থ্য অধিদপ্তর, জাতীয়, ডেঙ্গু জ্বর, চিকিৎসা
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ২১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

​সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া দৈনিক ডেঙ্গু সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে ৯৪২ জন চিকিৎসাধীন হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ২৮৪ জন, রাজশাহী বিভাগে ২৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৪০ জন, বরিশাল বিভাগে ২৩২ জন, ময়মনসিংহ বিভাগে ১২১ জন, রংপুর বিভাগে ১১৩ জন এবং সিলেট বিভাগে ৪০ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

​স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ২৬ হাজার ১৬৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ১ লাখ ১৯ হাজার ৩৯৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬ হাজার ৩৮৪ জন রোগী ভর্তি রয়েছেন। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৩৮৯ জনের মৃত্যু হলো।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0