ঢাকায় আসছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস

২৬ অক্টোবর ২০২৬ - ১৩:১০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঢাকায় আসছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস
ছবি সংগৃহীত

রাজধানী ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা বিলাল আব্বাস খান। আগামী ৬ নভেম্বর তিনি বাংলাদেশে পৌঁছাবেন। গুলশানে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’-এ বিশেষ অতিথি হিসেবে অংশ নিতেই তাঁর এই ঢাকা সফর। প্রদর্শনীতে উপস্থিত হয়ে তিনি বাংলাদেশি ভক্তদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন।

​আগামী ৪ থেকে ৮ নভেম্বর রাজধানীর গুলশান শুটিং ক্লাবে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’। বাংলাদেশ ও পাকিস্তানের ঐতিহ্য, সংস্কৃতি এবং লাইফস্টাইল সামগ্রী তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। আয়োজনকারী প্রতিষ্ঠান পাকিস্তান লাইফস্টাইল (পিএলএস) জানায়, প্রদর্শনীতে পাকিস্তানের ঐতিহ্যবাহী পোশাক, বিয়ের সাজসজ্জা, জীবনযাপন সংক্রান্ত পণ্য ও বিভিন্ন দেশীয় খাবারের স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থী ও ব্যবসায়ীদের জন্য খোলা থাকবে।

​জানা গেছে, এবারের প্রদর্শনীতে অংশ নিচ্ছেন বিলাল আব্বাসের মা, ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা ফারহানা সোহাইল। মায়ের ব্যবসায়িক উদ্যোগের পাশে থাকতেই বিলালের এই আগমন। ৪ নভেম্বর মেলা শুরু হলেও অভিনেতা ঢাকায় পৌঁছাবেন ৬ নভেম্বর এবং মেলা শেষ হওয়া পর্যন্ত (৮ নভেম্বর) তিনি অবস্থান করবেন।

​উল্লেখ্য, ‘ও রাংরেজা’, ‘চিঁক’, ‘প্যায়ার কে সাদকে’, ‘ডাঙ্ক’ ও ‘ইশক মুর্শিদ’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন বিলাল আব্বাস। সম্প্রতি ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকে অভিনয় করেও বেশ প্রশংসিত হয়েছেন তিনি। বাংলাদেশেও তাঁর বিপুলসংখ্যক অনুরাগী থাকায় এই সফর ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0