বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা: ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে বুধবার, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

২৬ অক্টোবর ২০২৬ - ০৯:৪২
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা: ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে বুধবার, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
ছবি: সংগৃহীত

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে আজ সোমবার (২৬ অক্টোবর) একই এলাকায় পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

​পূর্বাভাসে জানানো হয়, শক্তি সঞ্চয় করে সৃষ্টি হতে যাওয়া এই ঘূর্ণিঝড়টি ক্রমান্বয়ে দিক পরিবর্তন করে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে ধাবিত হতে পারে। একপর্যায়ে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করে আগামী বুধবার (২৮ অক্টোবর) ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

​এদিকে সম্ভাব্য এই দুর্যোগময় আবহাওয়ার প্রভাবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার কথা বলা হয়েছে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0