জামায়াতে ইসলামীর দুই দিনের কর্মসূচি ঘোষণা
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর বায়তুল মোকাররম ও আশপাশ এলাকায় সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচারে দুই দিনের নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকায় আলোচনা সভার পাশাপাশি দেশের প্রতিটি জেলা ও মহানগরে বিক্ষোভ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
রোববার (২৫ অক্টোবর) দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর ঢাকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমীর। পরবর্তীতে ২৮ অক্টোবর সারাদেশে একযোগে বিক্ষোভ মিছিল, স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল পালিত হবে।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার সহিংসতা ও প্রাণহানির ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে একটি চরম কলঙ্কজনক অধ্যায়। তার মতে, ওই ঘটনার মধ্য দিয়েই পরবর্তীতে দেশে দীর্ঘ মেয়াদে গণতন্ত্র সংকুচিত হওয়া ও মৌলিক মানবাধিকার লঙ্ঘনের সূচনা হয়েছিল। ঘটনার প্রায় দুই দশক অতিক্রান্ত হলেও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান তিনি। একইসঙ্গে দেশের সকল স্তরের ছাত্র-জনতা ও সাধারণ মানুষকে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে অংশ নেওয়ার আহ্বান জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











