মেহেরপুরের গাংনীতে বৈদ্যুতিক মোটরের সুইচ দিতে গিয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু
মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামের চকপাড়া এলাকায় বৈদ্যুতিক মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফা খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আলিফা খাতুন ওই এলাকার চকপাড়ার বাসিন্দা ইন্তাদুল হকের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে কম্বল পরিষ্কার করার জন্য বাড়ির টিউবওয়েলের পাশে যান আলিফা খাতুন। পরে বৈদ্যুতিক মোটরের সুইচ অন করতে গেলে তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই দুর্ঘটনায় তাঁর দুই হাতে পোড়া জখমের সৃষ্টি হয়েছে। আলিফার আকস্মিক এই প্রয়াণে তাঁর পরিবার ও আত্মীয়স্বজনের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রাসঙ্গিক সংবাদ
- মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির শক্ত বাধায় ব্যর্থ
- খুলনায় পুলিশ পরিদর্শক আহত: রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা জেলা পুলিশের
- গাংনীতে পুকুরের পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশু কনার মৃত্যু
- মেহেরপুরের গাংনীতে পানির ট্যাংক পরিষ্কারের সময় ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- মেহেরপুরে গভীর রাতে বাড়িতে ঢুকে তরুণীর হাত বিচ্ছিন্ন, আহত মা-বাবাও
পারিবারিক সূত্র আরও জানায়, রোববার বাদ আসর মাইলমারী জান্নাতুল মাওয়া প্রাঙ্গণে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এদিকে, এই ঘটনার বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবগত রয়েছেন। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে প্রশাসনিক প্রতিনিধি পাঠানো হবে বলে জানা গেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











