১৫ ডিসেম্বর থেকে শুরু ডি থ্রি ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট, সূচি প্রকাশ
দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ডি থ্রি ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট’। আগামী ১৫ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাওয়া এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অ্যাকমি ও ফরচুন। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর। বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে উদ্বোধনী ও ফাইনাল ম্যাচসহ বেশ কিছু ম্যাচ আয়োজিত হবে।
ছয়টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে বরিশাল ও ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। অংশগ্রহণকারী দলগুলো হলো—অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক এবং ব্লু স্টার।
গ্রুপ পর্বের লড়াই শেষে আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে প্লে-অফ পর্ব। ওই দিন বরিশালে এলিমিনেটর ম্যাচে পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ দল পরস্পরের মোকাবিলা করবে। একই দিনে অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ, যেখানে লড়বে পয়েন্ট তালিকার প্রথম ও দ্বিতীয় দল। এরপর ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে ২০২৭ সালের ১ জানুয়ারি।
একনজরে ডি থ্রি ট্রফি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি:
গ্রুপ পর্ব:
- ১৫ ডিসেম্বর: অ্যাকমি বনাম ফরচুন (দুপুর ২:৪৫, বরিশাল)
- ১৬ ডিসেম্বর: ওয়ালটন বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)
- ১৭ ডিসেম্বর: ওয়ালটন বনাম ব্লু স্টার (সকাল ১১:০০, মিরপুর)
- ১৯ ডিসেম্বর: সেভেন রিংস সিমেন্ট বনাম ব্লু স্টার (দুপুর ২:৪৫, বরিশাল)
- ২০ ডিসেম্বর: অ্যাকমি বনাম ওয়ালটন (দুপুর ২:৪৫, মিরপুর)
- ২১ ডিসেম্বর: ফরচুন বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)
- ২২ ডিসেম্বর: অ্যাকমি বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)
- ২৪ ডিসেম্বর: সিটিজেনস ব্যাংক বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)
- ২৫ ডিসেম্বর: সিটিজেনস ব্যাংক বনাম ওয়ালটন (সকাল ১১:০০, মিরপুর)
প্লে-অফ ও ফাইনাল পর্ব (সকল ম্যাচ বরিশালে):
- ২৭ ডিসেম্বর: এলিমিনেটর - তৃতীয় বনাম চতুর্থ দল (সকাল ১১:০০)
- ২৭ ডিসেম্বর: প্রথম কোয়ালিফায়ার - প্রথম বনাম দ্বিতীয় দল (বিকেল ৩:৩০)
- ২৯ ডিসেম্বর: দ্বিতীয় কোয়ালিফায়ার - প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল বনাম এলিমিনেটরে জয়ী দল (দুপুর ২:৪৫)
- ৩১ ডিসেম্বর: ফাইনাল - প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল (দুপুর ২:৪৫)
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











