রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে সুতাইলের এক যুবকের মৃত্যু

২৫ অক্টোবর ২০২৬ - ১১:৩৬
প্রকাশিত: ১ ঘন্টা আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে সুতাইলের এক যুবকের মৃত্যু
প্রতীকী ছবি সংগৃহীত

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুর আলম (২৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) সকাল ৭টার দিকে কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

​নিহত নুর আলম কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের পাইকপাড়া ইউনিয়নের সুতাইল গ্রামের শেখ সাকাউল ইসলামের সন্তান।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়ার দিক থেকে ছেড়ে আসা মোটরসাইকেলের চালক নুর আলম রাজবাড়ীর চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রাখে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0