খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আশিক বাহিনীর সদস্য শিবলী গ্রেপ্তার
খুলনায় যৌথ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ শিবলী হোসেন রুবেল (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) ও সদর থানা-পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, তিনি স্থানীয় শীর্ষ সন্ত্রাসী আশিক ও পলাশ গ্রুপের সক্রিয় সদস্য। গত বুধবার রাতে নগরীর নিরালা আবাসিক এলাকা থেকে তাঁকে আটক করা হয়। অভিযানে তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার শিবলী রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের মজিবর আকনের ছেলে। বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট ভোর পৌনে ৪টার দিকে নগরীর দোলখোলা মোতলেবের মোড় এলাকায় আব্দুল হক হাওলাদার নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। উক্ত ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় শিবলীকে শনাক্ত করে পুলিশ। পরে নিরালা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁর শয়নকক্ষে তল্লাশি চালিয়ে শপিং ব্যাগে লুকানো অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
প্রাসঙ্গিক সংবাদ
- দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পাল্টা গুলি
- কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে ২জন নিহত , আহত ৩
- কুষ্টিয়ায় মারামারি ও গাড়ি ভাঙচুর: এমপি আমির হামজার বাসভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
- কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাত, দুই ঘণ্টা সুন্দরবন এক্সপ্রেস আটকে বিক্ষোভ
- কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, ৮ জনকে ফেরাল বিজিবি
সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার আহাদুজ্জামান মিয়া জানান, শিবলীর বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ নানা অপরাধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম চলছে। নগরীতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও সতর্ক করেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











