কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, ৮ জনকে ফেরাল বিজিবি

২৪ জুলাই ২০২৬ - ১৪:০৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, ৮ জনকে ফেরাল বিজিবি
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া সীমান্তে আটজন ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থান ও তাৎক্ষণিক পদক্ষেপে বিএসএফের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

​শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) আওতাধীন জয়পুর সীমান্ত চৌকির (বিওপি) দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

​বিজিবি সূত্র জানায়, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা দুই পুরুষ, চার নারী ও দুই ট্রান্সজেন্ডারসহ মোট আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে নদীপথে সাঁতরে বাংলাদেশের ভূখণ্ডে পাঠানোর চেষ্টা করছিল। বিজিবির টহলদল বিষয়টি দেখতে পেয়ে দ্রুত পদক্ষেপ নেয় এবং তাদের প্রবেশে তীব্র বাধা দেয়। বিজিবির এই কঠোর অবস্থানের মুখে অনুপ্রবেশের চেষ্টাকারীরা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।

​সীমান্তের নিরাপত্তার বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি (এসইউপি, পিএসসি) জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ প্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে বাহিনীটি প্রস্তুত রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0