খুলনায় এক যুবককে গুলি করে হত্যা, মোটরসাইকেল উদ্ধার

২২ অক্টোবর ২০২৬ - ১১:৪৩
প্রকাশিত: ১ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
খুলনায় এক যুবককে গুলি করে হত্যা, মোটরসাইকেল উদ্ধার
ছবি সংগৃহীত

খুলনা নগরে মো. তুষার (২৭) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজার সংলগ্ন আনসার উদ্দিন লেন থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

​নিহত তুষার নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া ৮ নম্বর গলির মো. আব্দুর রাজ্জাকের ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি নম্বরবিহীন কালো রঙের আর-১৫ মডেলের মোটরসাইকেল উদ্ধার করা হয়।

​পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, নিহত তুষার স্থানীয় চিহ্নিত 'পলাশ গ্রুপিং'-এর সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনেই একাধিক মামলা রয়েছে।

​ঘটনার বিস্তারিত জানিয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, "নিহত তুষারের বিরুদ্ধে অন্তত দুটি মামলার তথ্য পাওয়া গেছে, যার একটি অস্ত্র আইনে এবং অন্যটি হত্যা মামলা। তিনি দুর্ধর্ষ পলাশ গ্রুপের সাথে যুক্ত ছিলেন।"

​পুলিশের প্রাথমিক তদন্ত ও প্রাপ্ত তথ্যে জানা গেছে, নগরীর পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার খাদিমুল উলুম মাদরাসার সামনে প্রথমে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। সেখানে রক্তের স্পষ্ট দাগ পাওয়া গেছে। ওই ঘটনার সময় মোটরসাইকেলে থাকা দুজন নিচে পড়ে যান। পরবর্তীতে তুষার মোটরসাইকেল নিয়ে ওই স্থান থেকে সরে গিয়ে আনসার উদ্দিন লেনে পৌঁছালে গুলিবিদ্ধ হন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0