আলমডাঙ্গা থেকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে কুষ্টিয়ায় যাবার পথে ট্রাকের ধাক্কায় স্ত্রীর মৃত্যু
আলমডাঙ্গা থেকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে কুষ্টিয়ায় চিকিৎসকের কাছে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চায়না রানী (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের বিটিআরবি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চায়না রানী আলমডাঙ্গা পৌর শহরের রথতলা এলাকার বাসিন্দা। তিনি বিদ্যুৎ কুমারের স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। চায়না রানী দুই সন্তানের জননী। তার ছেলে সৌদি আরবে প্রবাসী এবং মেয়ে বিবাহিত।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে অসুস্থ স্ত্রী চায়না রানীকে চিকিৎসকের কাছে দেখানোর জন্য মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস। তারা কুষ্টিয়া শহরের বিটিআরবি হাসপাতালের সামনে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের পেছন থেকে সড়কে পড়ে যান চায়না রানী।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় নিখোঁজের দুই দিন পর মাথাভাঙ্গা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
- চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের মিলেছে পরিচয়
- চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই
- চুয়াডাঙ্গায় ‘মানবতার যুব সমাজ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- চুয়াডাঙ্গায় মেয়ের বাড়ি এসে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
এ সময় তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করলে পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে চায়না রানী সড়কে ছিটকে পড়ে মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পান।
স্ত্রীকে দুর্ঘটনার শিকার হতে দেখে তাকে রক্ষা করতে এগিয়ে যান স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস। এ সময় তিনিও মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে গিয়ে পড়ে আহত হন। পরে মোটরসাইকেলটি ফেলে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত স্ত্রীকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে চায়না রানী বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
এদিকে চায়না রানীর মৃত্যুর খবর আলমডাঙ্গায় পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলে মরদেহ আলমডাঙ্গায় নিয়ে আসা হয়। পরে রাতে স্থানীয় মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











