সড়ক দুর্ঘটনায় নিহত পরিবার পাবে ৫ লাখ, আহতদের জন্য ১ থেকে ৩ লাখ টাকা সহায়তা
দেশে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড। নতুন নিয়ম অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে তাঁর পরিবারকে কমপক্ষে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া অঙ্গহানি বা গুরুতর আহত হয়ে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা না থাকলে ৩ লাখ টাকা এবং সাধারণ আহতদের জন্য সর্বনিম্ন ১ লাখ টাকা সহায়তা নির্ধারণ করা হয়েছে। চালকসহ যেকোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি এই সুবিধার আওতায় আবেদন করতে পারবেন।
বিআরটিএর ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই আর্থিক সহায়তা পেতে হলে দুর্ঘটনা ঘটার ৯০ দিনের মধ্যে নির্ধারিত ‘ফরম-৩২’ পূরণ করে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের কাছে আবেদন জমা দিতে হবে। সরাসরি কাগজের আবেদনের পাশাপাশি বিআরটিএ সার্ভিস পোর্টালের (বিএসপি) মাধ্যমে অনলাইনেও আবেদন করার সুযোগ রাখা হয়েছে। আবেদন যাচাই-বাছাই শেষে ট্রাস্টি বোর্ড অনুমোদিত অর্থ আবেদনকারীর ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে পরিশোধ করবে। তবে বিআরটিএর নিয়ম কঠোরভাবে মেনে চলার শর্ত দেওয়া হয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নির্ধারিত ৯০ দিনের সময়সীমা। এই সময়ের মধ্যে আবেদন করা না হলে পরবর্তীতে তা আর বিবেচনা করা হবে না।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











