ইব্রাহিমের একমাত্র গোলে ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ

০৫ নভেম্বর ২০২৬ - ২২:৪৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইব্রাহিমের একমাত্র গোলে ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বিকল্প খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ইব্রাহিমের করা একমাত্র গোলে ভুটানকে ১-০ ব্যবধানে পরাজিত করে সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ।

​ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় স্বাগতিক বাংলাদেশ দল। প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি হলেও বিশ্বনাথের কয়েকটি প্রচেষ্টা এবং ভুটানের রক্ষণভাগের দৃঢ়তায় জালের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের শুরু থেকেই দুই উইং ব্যবহার করে আক্রমণ সাজায় বাংলাদেশ। পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে মাঝমাঠের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি দূরপাল্লার শটেও প্রতিপক্ষকে পরীক্ষার মুখে ফেলে তারা।

​প্রথমার্ধে বল দখলের লড়াইয়েও বেশ এগিয়ে ছিল বাংলাদেশ। পুরো সময়ে ৬৪ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে স্বাগতিকেরা, যেখানে ভুটানের দখলে ছিল মাত্র ৩৬ শতাংশ। এ অর্ধে বাংলাদেশ ১২টি শট নিলেও ভুটান নেয় ৪টি শট। তবে দুই দলেরই গোলমুখে নেওয়া শটের সংখ্যা ছিল সমান—দুটি করে।

​বিরতির পর মাঠে ফিরেও নিজেদের আক্রমণাত্মক ধার বজায় রাখে বাংলাদেশ। অবশেষে ম্যাচের ৬৯তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামা ইব্রাহিম গোল করে দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দেন।

​বক্সের ভেতর করা একটি ক্রস থেকে হেডে বল বাড়িয়ে দেন শমিত সোম। সেই বল ওপরের দিকে উঠে গেলে গোলমুখের সামনে সুবর্ণ সুযোগ পান ইব্রাহিম। দারুণ দক্ষতায় পায়ে বল ছুঁইয়ে জালে জড়িয়ে বাংলাদেশকে ১-০ গোলের লিড এনে দেন এই ফরোয়ার্ড। এরপর উভয় দলই বেশ কিছু আক্রমণ চালালেও আর কোনো গোল হয়নি। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0