আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

০৫ নভেম্বর ২০২৬ - ২১:১৮
প্রকাশিত: ১৯ মিনিট আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
ছবি সংগৃহীত

হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে ধারণ করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬। উপজেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার সঠিক কৌশল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

​বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় শুরু হওয়া এই আয়োজনের মূল লক্ষ্য ছিল ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যসম্মত জীবনধারা গড়ে তোলা এবং সাবান দিয়ে নিয়ম মেনে হাত ধোয়ার মাধ্যমে বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করা।

​উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশ নেন উপজেলা সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন এবং সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারিছ উদ্দিন।

​কর্মসূচির শুরুতে শহরের বিভিন্ন সড়কে একটি বর্ণাঢ্য র‍্যালি প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে আয়োজিত অনুষ্ঠানে সাবান দিয়ে হাত ধোয়ার সঠিক পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করা হয়, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেন।

​আলোচনায় বক্তারা উল্লেখ করেন, খাবার খাওয়ার আগে, শৌচাগার ব্যবহারের পরে এবং যেকোনো কাজের শেষে সাবান দিয়ে হাত ধোয়া অত্যন্ত কার্যকর একটি স্বাস্থ্য অভ্যাস। এই সাধারণ অভ্যাসের মাধ্যমেই ডায়রিয়া ও অন্যান্য জীবাণুজনিত রোগ সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। এই সচেতনতা শুধু দিবসের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে পরিবার ও সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0