ইউরোপজুড়ে বিমানে অব্যাহত বোমা আতঙ্ক: এক দিনে ১২ ফ্লাইটে হুমকি, জরুরি অবতরণ ও যুদ্ধবিমান মোতায়েন

০৫ নভেম্বর ২০২৬ - ২০:৫৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইউরোপজুড়ে বিমানে অব্যাহত বোমা আতঙ্ক: এক দিনে ১২ ফ্লাইটে হুমকি, জরুরি অবতরণ ও যুদ্ধবিমান মোতায়েন
ছবি: সংগৃহীত

ইউরোপের আকাশপথে যাত্রীবাহী বিমানে একের পর এক বোমা হামলার হুমকিতে চরম নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটির আকাশসীমায় অন্তত ১২টি আন্তর্জাতিক ফ্লাইটে বোমা হামলার খবর মেলে। পরিস্থিতি মোকাবেলায় কয়েকটি ফ্লাইট দ্রুত বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে নেওয়া হয়, আবার কোনটিকে সামরিক যুদ্ধবিমানের পাহারায় নিরাপদে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

​ইউরোপের বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমান সংস্থাগুলোর সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে এটি তৃতীয় দিনের মতো সমন্বিত ও একযোগে হুমকি দেওয়ার ঘটনা। বিশেষ করে ইউরোপীয় রুটে পরিচালিত স্বল্প খরচের (বাজেট) এয়ারলাইন্সগুলোকে লক্ষ্য করে এসব হুমকি দেওয়া হচ্ছে।

​বৃহস্পতিবার সকালে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে বুলগেরিয়ার সোফিয়ার উদ্দেশ্যে রওনা হওয়া 'রায়ানএয়ার'-এর একটি ফ্লাইটে বোমা হামলার বার্তা আসে। নিরাপত্তাজনিত কারণে বিমানটিকে নির্ধারিত গন্তব্যের বদলে নিকটস্থ প্লভদিভ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। একই দিনে পোল্যান্ডের জাতীয় বিমান সংস্থাত লটের (LOT) ওয়ারশ থেকে প্যারিসগামী একটি ফ্লাইটে একই ধরণের হুমকি পাওয়া গেলে বিমানবন্দরে তল্লাশি চালানো হয়। তবে তল্লাশি শেষে কোনো বিপজ্জনক বস্তুর উপস্থিতি পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

​অন্যদিকে, ফিনল্যান্ডের হেলসিঙ্কি থেকে ইতালির রোমগামী 'ফিনএয়ার'-এর একটি বিমান মাঝআকাশে থাকা অবস্থায় বোমার হুমকি পায়। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতালীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাঝআকাশে ফিনএয়ারের প্লেনটিকে পাহারা দিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়।

​উল্লেখ্য, গত ২ নভেম্বর থেকে শুরু হওয়া এই ধারাবাহিক হুমকির পর থেকে ইউরোপজুড়ে এ পর্যন্ত অন্তত ২১টি বিমানে বোমা হামলার ভীতি ছড়ানো হয়েছে। ঘটনাগুলোর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা ও বিমান নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত জোরদার করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0