দিল্লির চাবড়ি বাজারে ভবন ধসে নিহত ২, আটকে পড়ার আশঙ্কা

০৫ নভেম্বর ২০২৬ - ১৬:৩০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দিল্লির চাবড়ি বাজারে ভবন ধসে নিহত ২, আটকে পড়ার আশঙ্কা
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির ব্যস্ত এলাকা চাবড়ি বাজারে একটি তিনতলা ভবন আকস্মিক ধসে পড়েছে। এই দুর্ঘটনায় অন্তত দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​প্রাথমিক তথ্যের বরাতে জানা যায়, আজ সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটের দিকে চাবড়ি বাজার মেট্রো স্টেশনের কাছাকাছি গলি সিতারা অঞ্চলে এই ভবনধসের ঘটনাটি ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে অন্তত ছয়টি ইউনিট, ওয়াটার ট্যাংকার ও জরুরি যানবাহন মোতায়েন করা হয়েছে। বর্তমানে আটকে পড়া লোকজনকে উদ্ধারে জোরেশোরে অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা।

​এদিকে এই ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ। দিল্লির প্রশাসনের সমালোচনা করে তিনি দাবি করেন, গত কয়েক মাসের ব্যবধানে রাজধানীতে এটি তৃতীয় ভবনধসের ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, চাবড়ি বাজার বা চাঁদনি চক এলাকায় ফের একটি তিনতলা ভবন ধসে পড়ল এবং নিচে মানুষ আটকে আছে। প্রশাসনের তরফ থেকে নানা নিরাপত্তা নিরীক্ষার কথা বলা হলেও বাস্তবে তার কোনো সুফল মিলছে না কেন—এমন প্রশ্নও তোলেন তিনি।

​প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি ও নিষ্ক্রিয়তার অভিযোগ এনে সৌরভ ভরদ্বাজ আরও উল্লেখ করেন, বারবার নিরাপত্তা নিরীক্ষার নির্দেশ দেওয়া হলেও সংশ্লিষ্ট বিভাগগুলো কেবল ঘুষ বাণিজ্যে লিপ্ত রয়েছে। আর এ কারণেই নিয়মিত এমন প্রাণঘাতী ভবনধসের ঘটনা ঘটছে।

​তবে এখন পর্যন্ত এই দুর্ঘটনায় সুনির্দিষ্টভাবে কতজন হতাহত হয়েছেন এবং ভবনটি হুট করে কেন ধসে পড়ল, সে বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক তথ্যের জন্য অপেক্ষা করতে হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0