সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ ও অস্ত্র বহনে ডিএমপির নিষেধাজ্ঞা

০৫ নভেম্বর ২০২৬ - ১৫:৫৯
প্রকাশিত: ৫৩ মিনিট আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ ও অস্ত্র বহনে ডিএমপির নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এবং এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং ক্ষতিকারক পদার্থ বহন করার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

​বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসবে। শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত সংসদ ভবন ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​নিষেধাজ্ঞাটি আগামী ৮ নভেম্বর রোববার রাত ১২টা থেকে শুরু হয়ে অধিবেশনের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

​ডিএমপির পক্ষ থেকে নির্ধারিত আওতাভুক্ত এলাকার সীমানা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত; বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত; পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত; মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল এবং রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত এলাকা।

​এছাড়াও ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং উল্লেখিত সীমানার ভেতরের সব রাস্তা ও গলি এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0