মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়: ইরানের সাধারণ মানুষ ও নেতাদের মাঝে উল্লাস

০৫ নভেম্বর ২০২৬ - ১৫:৩১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়: ইরানের সাধারণ মানুষ ও নেতাদের মাঝে উল্লাস
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির পরাজয় এবং ডেমোক্র্যাটদের কংগ্রেসের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় ইরানে ব্যাপক আনন্দ-উল্লাস দেখা গেছে। সাধারণ জনগণের পাশাপাশি দেশটির রাজনৈতিক নেতৃত্বের মধ্যেও এই ফলাফলে স্বস্তি ও উৎসাহ লক্ষ্য করা গেছে। তেল সম্পদ, আন্তর্জাতিক বাণিজ্য এবং যুদ্ধের কারণে মার্কিন নীতি ও জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিরক্ত ক্ষুব্ধ আমেরিকান ভোটারদের এই রায়কে ট্রাম্পের নীতিগত বড় ব্যর্থতা হিসেবে অভিহিত করেছে তেহরান।

​নির্বাচনের ফলাফল ঘোষণার পর ইরানের প্রধান মধ্যস্থতাকারী ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের মতামত ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, মার্কিন ভোটাররা স্পষ্ট ভাষায় যুদ্ধ ও সংঘাতকে প্রত্যাখান করেছেন এবং ইরান এই বার্তাকে পূর্ণ সমর্থন জানায়। সেই সঙ্গে তিনি সতর্ক করে দেন যে, মার্কিন প্রশাসন যদি এই স্পষ্ট গণরায়কে উপেক্ষা করে, তবে তারা অচিরেই দেখতে পাবে ইরানের প্রতিবাদ ও প্রতিরোধ কতটা ভয়াবহ রূপ নিতে পারে।

​অবশ্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের নীতিতে বড় ধরনের কোনো ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনাকে বেশ নাকচ করে দিয়েছেন। বর্তমানে সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে পুনরায় পূর্ণাঙ্গ মার্কিন সামরিক অভিযানের তীব্র শঙ্কা বিরাজ করছে। এমন জটিল পরিস্থিতিতে নতুন করে যুদ্ধ এড়ানোর জন্য বিভিন্ন পক্ষ ও আন্তর্জাতিক মহলের মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।

​উত্তেজনা ও দ্বিপাক্ষিক শত্রুতার মধ্যেই তেহরানে হাজার হাজার ইরানের নাগরিক ১৯৭৯ সালের মার্কিন দূতাবাস দখলের ঐতিহাসিক ঘটনার বর্ষপূর্তিতে রাষ্ট্রীয় আয়োজনে মিছিল করেন। এসময় অংশগ্রহণকারীরা মার্কিন ও ইসরায়েলি পতাকা ভস্মীভূত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে নানা প্রতিবাদী স্লোগান দেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0