আলমডাঙ্গায় ২৭ মামলার পলাতক আসামি পিয়াল গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে ২৭ মামলার পলাতক আসামি মো. পিয়াল আহম্মেদ ওরফে পিয়াল মাহমুদ সাদ্দামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২০৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দেশীয় তৈরি বেশ কিছু ধারালো অস্ত্র জব্দ করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার মিয়াপাড়া-ক্যানালপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় কুদ্দুসের বাড়ির পেছনের শমসের মল্লিকের ডোবা পুকুরের উত্তর-পূর্ব কোন থেকে পিয়াল সাদ্দামকে আটক করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেওয়া তাঁর তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল পৌনে ছয়টার দিকে গোবিন্দপুর মাঠপাড়া গ্রামে তাঁর ব্যক্তিগত গোডাউনে তল্লাশি চালানো হয়। সেখান থেকে একটি লোহার চাপাতি, একটি দেশীয় লোহার কুড়াল, দুটি লোহার ছুরি, দুটি বড় ছোরা ও একটি লোহার রড উদ্ধার করে পুলিশ।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
- চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে মৃগীরোগী যুবকের মৃত্যু
- ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে আলমডাঙ্গায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেপ্তার পিয়াল সাদ্দাম আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৬টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে আলমডাঙ্গা থানার জিআর-৪৪/২০ নম্বর মামলায় চুয়াডাঙ্গার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে চার বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন। ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল এবং তিনি পলাতক জীবনযাপন করছিলেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক কারবার দমন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











