নভেম্বরে বাজারে আসছে স্যামসাংয়ের এআই স্মার্ট চশমা, লড়বে মেটার সঙ্গে
স্মার্ট-চশমার বাজারে আধিপত্য বিস্তার করতে চলা মেটার একচেটিয়া ব্যবসায় বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিতে আসরে নামছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। চলতি বছরের নভেম্বর মাসেই বাজারে তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক স্মার্ট চশমা নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে, স্যামসাংয়ের এই নতুন ডিভাইসের হার্ডওয়্যার প্রস্তুত করেছে স্যামসাং এবং কোয়ালকম। অন্যদিকে, এর সফটওয়্যার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করবে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। ফলে ব্যবহারকারীরা এতে গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনের মতো বিশেষ অভিজ্ঞতা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। স্মার্ট চশমাটির সম্ভাব্য দাম ভারতীয় মুদ্রায় এক লাখ টাকার বেশি হতে পারে বলে ওয়াকিবহাল মহলের ধারণা।
এদিকে, স্মার্ট চশমার বাজারে চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই খাত নিয়ে তৎপরতা বাড়িয়েছে চিনের জনপ্রিয় সংস্থা ‘ইনস্টা৩৬০’-ও। মেটাকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতায় তারাও নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











