কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতির চুক্তি করল কম্বোডিয়া ও ক্রোয়েশিয়া
কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা ছাড়া যাতায়াত এবং কূটনৈতিক প্রশিক্ষণ ও শিক্ষার সুযোগ বাড়াতে দুটি দ্বিপক্ষীয় চুক্তিতে সই করেছে কম্বোডিয়া ও ক্রোয়েশিয়া। মঙ্গলবার (২০ অক্টোবর) কম্বোডিয়ার রাজধানী নমপেনে আনুষ্ঠানিকভাবে এসব চুক্তি সম্পন্ন হয়।
কম্বোডিয়ার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে।
চুক্তিতে কম্বোডিয়ার পক্ষে সই করেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোন। অন্যদিকে ক্রোয়েশিয়ার পক্ষে সই করেন সফররত পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী গোরদান গ্রলিচ রাদমান। চুক্তি স্বাক্ষরের আগে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী এক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
চলতি বছর কম্বোডিয়া ও ক্রোয়েশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূর্ণ হচ্ছে। গত তিন দশকে দ্বিপক্ষীয় সহযোগিতা ও ঘনিষ্ঠতা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে বলে বৈঠকে নেতারা উল্লেখ করেন। নতুন এই সমঝোতার ফলে দুই দেশের কূটনৈতিক কর্মকর্তাদের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি কূটনৈতিক শিক্ষাও প্রশিক্ষণ খাতে সমন্বয় আরও জোরদার হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











