বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী

২০ অক্টোবর ২০২৬ - ০৬:৪৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী
ছবি: সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। ১৯৫৪ সালের এই ঐতিহাসিক দিনে যাত্রা শুরু করে কালের পরিক্রমায় গণমাধ্যমকর্মীদের এই ঐতিহ্যবাহী ঠিকানাটি আজ দেশের অন্যতম প্রধান জাতীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাব প্রাঙ্গণে নেওয়া হয়েছে নানা বর্ণাঢ্য উদ্যোগ। আজ সমাপনী দিনে আনুষ্ঠানিকভাবে কেক কাটার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী, আকর্ষণীয় র‌্যাফল ড্র, নৈশভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দমুখর পরিবেশকে ফুটিয়ে তুলতে পুরো প্রেস ক্লাব ভবন ও আশপাশের এলাকা বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে।

​আয়োজনে অংশ নিতে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। ক্লাবের সকল সদস্য ও সংশ্লিষ্টদের উৎসবমুখর এই আয়োজনে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

​উল্লেখ্য, গত ৭ অক্টোবর প্রয়াত সদস্যদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও স্মারক সভার মাধ্যমে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ১৬ ও ১৭ অক্টোবর সদস্য পরিবারের সন্তানদের জন্য ‘শিশু আনন্দমেলা’ এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি ১৮ অক্টোবর আয়োজিত হয় সদস্যদের মিনি ম্যারাথনসহ বিভিন্ন খেলাধুলা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0