অপকর্ম না দমন করে বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত সরকার: জামায়াত আমির

২০ অক্টোবর ২০২৬ - ২২:১০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
অপকর্ম না দমন করে বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত সরকার: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, দেশের চলমান অপকর্ম দমন ও জনদুর্ভোগ কমানোর দিকে নজর না দিয়ে সরকার বিরোধী দলগুলোর চরিত্র হনন করতে বেশি তৎপর রয়েছে।

​মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। একই সাথে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় যুবসমাজকে আবারো জেগে ওঠার আহ্বান জানান তিনি।

​সাম্প্রতিক একটি ঘটনা টেনে জামায়াত আমির উল্লেখ করেন, পুলিশের একজন উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) মালিকানাধীন ভবন থেকে অসামাজিক কাজের অভিযোগে ৮৪ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে এবং সেখান থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। এই ধরনের ঘটনাই প্রমাণ করে যে দেশের সার্বিক আইনশৃঙ্খলা কতটা নাজুক পরিস্থিতিতে পৌঁছেছে।

​তিনি আরও বলেন, দেশজুড়ে এখন অসামাজিক কর্মকাণ্ড, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার বাড়িতেই যখন এমন অপরাধের স্থান হয়, তখন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়াটা স্বাভাবিক।

​দেশের অর্থনৈতিক ও সেবামূলক পরিস্থিতির চিত্র তুলে ধরে তিনি বলেন, বর্তমানে নিত্যপণ্যের চড়া দামে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। এর পাশাপাশি রয়েছে গ্যাস ও বিদ্যুৎ সংকট। অথচ এসব সংকট সমাধান ও অপরাধ দমনের পদক্ষেপ না নিয়ে সরকার কেবল বিরোধী শিবিরের ভাবমূর্তি ক্ষুণ্ন করার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সময় পার করছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0