সৌদিতে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশি ও ভারতীয়সহ চার বিদেশি গ্রেপ্তার
সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশ ও ভারতের চার নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশটির গণমাধ্যম 'আল-সাবক'-এর এক প্রতিবেদনের বরাতে আজ মঙ্গলবার এ খবর জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, রিয়াদ এলাকায় ভিক্ষা করার সময় নিরাপত্তা বাহিনীর হাতে ওই চারজন আটক হন। তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি এবং কতজন ভারতীয়—সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি কর্তৃপক্ষ। গ্রেপ্তারদের বিরুদ্ধে সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে ভিক্ষাবৃত্তি নির্মূলে যে সমন্বিত অভিযান পরিচালনা করছে, তারই অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে সাধারণ জনগণকে ভিক্ষুকদের সরাসরি অর্থ না দিয়ে সরকার অনুমোদিত ও বৈধ দাতব্য সংস্থার মাধ্যমে দান করার অনুরোধ জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। কর্তৃপক্ষ উল্লেখ করেছে, নিবন্ধিত মাধ্যমের মাধ্যমে সাহায্য পৌঁছালে প্রকৃত দুস্থ ব্যক্তিরাই উপকৃত হবেন এবং অবৈধ ভিক্ষাবৃত্তি কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











