শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০ অক্টোবর ২০২৬ - ০৬:৩৭
প্রকাশিত: ১ দিন আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি:সংগৃহীত

শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আজ মঙ্গলবার বিমানযোগে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​নির্ধারিত সফরসূচি অনুযায়ী, আজ মঙ্গলবার সকাল ১০টায় সামরিক বিমানে ঢাকা ছেড়ে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। এরপর সড়কপথে রংপুরে গিয়ে ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দির এবং কালীবাড়ি মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। রংপুর সফর শেষে সৈয়দপুর থেকে পুনরায় সামরিক বিমানে রাজশাহী এবং পরবর্তীতে চট্টগ্রাম সফর শেষ করে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

​এদিকে প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন ও জনসভাকে সফল করতে গতকাল সোমবার স্থানীয় মাদরাসা মাঠ সরেজমিন পরিদর্শন করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। অন্যদিকে চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গতকাল চট্টগ্রাম নগরের ঐতিহাসিক জে এম সেন হল প্রাঙ্গণের নান্দনিক সৌন্দর্যবর্ধন ও সার্বিক প্রস্তুতির অগ্রগতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

​এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট জেলা সফরের কথা রয়েছে। ওই দিন হেলিকপ্টারে করে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ, মোংলা নৌঘাঁটিতে বিশেষ সভায় অংশগ্রহণ এবং মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0