আলমডাঙ্গায় পুলিশের অভিযানে নাশকতা মামলার দুই আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশ পৃথক অভিযানে নাশকতা ও বিস্ফোরক মামলায় মিনহাজ উদ্দিন (৫৯) ও আহাদ আলী (৫৭) নামের কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের দুই নেতাকে গ্রফতার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত মিসহাজ উদ্দিন জেহালা গ্রামের মৃত মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে ও আহাদ আলী উপজেলার কেশবপুর গ্রামের মৃত তৈয়ব আলী মালিতার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মানিক কুমার শিকদার ও এসআই শীতল বিশ্বাস পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে আলমডাঙ্গা থানার ০৩(৫)২৬- নং মামলায় মো. মিনহাজ উদ্দিন ও মো. আহাদ আলীকে ১০ অক্টোবর রাতে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তারা নাশকতা, বিস্ফোরকসহ বেশ কয়েকটি মামলার
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩, ট্যা/পে/ন্টা ডল ট্যাবলেট উদ্ধার
- চুয়াডাঙ্গায় ৬২টি দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান করলেন জেলা পরিষদ প্রশাসক
- আলমডাঙ্গায় অনলাইন জুয়ার সঙ্গে জড়িতের অভিযোগে তিন যুবক আ/ট/ক
- আলমডাঙ্গার ওসমানপুরের চয়েন আলী হত্যা মামলার আসামি হেলাল গ্রেপ্তার
- চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দের সাক্ষাত
তদন্তে প্রাপ্ত আসামি বলে পুলিশ জানিয়েছে।
গ্রফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











