দেশে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮০
দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে সারাদেশে আরও ১ হাজার ১৮০ জনের শরীরে এ রোগের লক্ষণ শনাক্ত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিন থেকে এ তথ্য জানা যায়।
অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে সর্বমোট ১ হাজার ১৬২ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে ১০৪ জনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে এবং বাকি ১ হাজার ৫৮ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এ সময়কালে দেশে সন্দেহভাজন হামের মোট রোগী দেখা গেছে ২ লাখ ৫ হাজার ২৮ জন। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মধ্যে ২২ হাজার ৪২১ জনের দেহে নিশ্চিতভাবে হামের সংক্রমণ পাওয়া গেছে।
এছাড়া, গত ১৫ মার্চ থেকে দেশের নানা হাসপাতালে হাম ও এর লক্ষণ নিয়ে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৮২ লাখ ৪৭ জন রোগী। চিকিৎসা সেবা নিয়ে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৪ হাজার ৪৬৯ জন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











