চেন্নাই বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী বিজয়

১১ অক্টোবর ২০২৬ - ১৪:৪৭
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চেন্নাই বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী বিজয়
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চেন্নাই বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। রবিবার (১১ অক্টোবর) তামিলনাড়ু তথ্য ও জনসংযোগ বিভাগের (টিএনডিআইপিআর) তথ্যের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

​এদিনের সফরে নরেন্দ্র মোদির বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। সফরসূচির অংশ হিসেবে তিনি চেন্নাই মেট্রোর পোরুর বাইপাস স্টেশন থেকে পুনামাল্লি বাইপাস স্টেশন পর্যন্ত মেট্রো ট্রেনে ভ্রমণ করবেন এবং একই পথে ফিরে আসবেন। পাশাপাশি, শহরের ঐতিহাসিক জালাকান্তেশ্বর মন্দির পরিদর্শন করে সেখানে পূজা দেবেন তিনি।

​এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী আইআইটি মাদ্রাজের ব্রেন সেন্টার বা মস্তিষ্ক গবেষণা কেন্দ্র ঘুরে দেখবেন। এই সফরে তিনি ১৩ হাজার কোটি রুপিরও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও হস্তান্তর করবেন। এসব কর্মসূচির পাশাপাশি চেন্নাইয়ের জয়গোপাল গারোদিয়া হিন্দু বিদ্যালয় ম্যাট্রিকুলেশন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0