নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে: রিজভী
দেশ ও নির্বাচিত সরকারকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলার উদ্দেশ্যে পরাজিত বা পতিত দোসররা নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দেশবিরোধী এসব ষড়যন্ত্র রুখে দিতে সর্বস্তরের জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেঙ্গুর বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে রিজভী বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্মিলিত প্রয়াসের কোনো বিকল্প নেই। প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার আগেই বাসা-বাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে সচেতন হতে পারলে এই রোগ বহুলাংশে প্রতিরোধ করা সম্ভব।
বক্তব্যে স্বাস্থ্য খাতের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধ ও প্রজননক্ষেত্র ধ্বংস করতে বসতবাড়ির আশপাশে জমে থাকা পানি দ্রুত পরিষ্কারের জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত করতে আগে যেখানে ডেঙ্গু পরীক্ষার জন্য ফি নেওয়া হতো, তা বর্তমানে বিনামূল্যে করে দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা স্পষ্ট করেন যে, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের স্বার্থরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো প্রকার নৈরাজ্য বা অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে না। একই সঙ্গে পুলিশের ভ্যান থেকে শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











