পঞ্চগড় সীমান্তে বিজিবির বাধা: ৭ জনকে নিয়ে পিছু হটল বিএসএফ

০৭ অক্টোবর ২০২৬ - ১০:৪৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
পঞ্চগড় সীমান্তে বিজিবির বাধা: ৭ জনকে নিয়ে পিছু হটল বিএসএফ
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্তে সাতজনকে বাংলাদেশে পুশ ইনের (অনুপ্রবেশ) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জোরালো বাধার মুখে পড়ে শেষ পর্যন্ত বিএসএফ তাদের ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

​ঘটনাটি ঘটেছে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত এলাকায়। বিজিবি সূত্র জানিয়েছে, মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ওই সীমান্ত এলাকা দিয়ে সাতজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবির টহল দল বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে কঠোর অবস্থান নেয় এবং অনুপ্রেবেশে বাধা সৃষ্টি করে।

​দিনভর অবস্থান ও রাতে প্রত্যাবর্তন

বাধার মুখে পড়ে ওই সাত ব্যক্তি—যাদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন—সীমান্তের শূন্যরেখার কাছাকাছি এলাকায় দিনভর অবস্থান করেন। তবে দিনজুড়ে বিজিবির অটল অবস্থান ও নিয়মিত নজরদারির কারণে তারা বাংলাদেশে ঢুকতে পারেননি। পরবর্তীতে বিজিবির কঠোর অবস্থানের মুখে মঙ্গলবার গভীর রাতে তারা একই সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।

​বিষয়টি নিশ্চিত করে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান, অবৈধ পারাপার ও পুশ ইনসহ সকল অপরাধ দমনে বিজিবি প্রস্তুত রয়েছে। সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি সামগ্রিক নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0