চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দের সাক্ষাত

০৭ অক্টোবর ২০২৬ - ০০:০৩
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দের সাক্ষাত
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুল নাহারের সঙ্গে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৬ অক্টোবর) ​নবগঠিত কমিটির প্রতিনিধিরা স্থানীয় প্রশাসন ও জেলা পরিষদ প্রশাসনের সাথে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা কমিটির আহ্বায়ক স্বাধীন অধিকারী ও সদস্য সচিব তপন কুমার বিশ্বাস। এছাড়া সংগঠনের যুগ্ম আহ্বায়ক কমল বিশ্বাস, চিরু কুমার, অমিত কুমার ভৌতিকাসহ জেলা কমিটির অন্যান্য সদস্যরা এতে অংশ নে

শুভেচ্ছা বিনিময়কালে জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তিনি বলেন, অর্পিত দায়িত্ব পালনে সবাইকে নিষ্ঠাবান হতে হবে এবং অর্পিত দায়িত্ব সততার সাথে সঠিকভাবে পালন করতে হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0