আলমডাঙ্গায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সহিংসতা, ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আইলহাঁস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলামকে (৬১) গ্রেফতার করেছে পুলিশ। আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার টাকপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ মে ২০২৬ তারিখে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়। উক্ত মামলার তদন্তে জাহিদুল ইসলামের নাম সন্দিগ্ধ আসামি হিসেবে উঠে আসে।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ ও বিদায় সংবর্ধনা
- আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
- চুয়াডাঙ্গায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ প্রভাষক নিহত
- আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ রাখায় ফার্মেসি ও এসিআই প্রতিনিধিকে জরিমানা
- আলমডাঙ্গায় নাশকতার মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার
মামলায় বিভিন্ন ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদান আইনের ৩, ৪ ও ৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











