দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল-দোকান

০৫ অক্টোবর ২০২৬ - ২২:৩৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল-দোকান

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমায় সাময়িক পরিবর্তন এনেছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​সোমবার (৫ অক্টোবর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এই সময়সূচির কথা নিশ্চিত করা হয়েছে।

​২৩ অক্টোবর থেকে আগের নিয়ম বহাল

জারি করা নির্দেশনায় জানানো হয়, পূজার সার্বিক কেনাকাটার বিষয়টি বিবেচনায় রেখে ২২ অক্টোবর পর্যন্ত রাতে বাড়তি সময় দোকান খোলা রাখার সুযোগ দেওয়া হলেও ২৩ অক্টোবর থেকে পুনরায় পূর্বের সময়সূচি কার্যকর হবে। অর্থাৎ, ২৩ অক্টোবর থেকে শপিং মল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে আগের মতো রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

​উল্লেখ্য, বিদ্যুৎ সাশ্রয় ও সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখার লক্ষ্যে স্বাভাবিক সময়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার নিয়ম চালু রয়েছে। তবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের সুবিধার্থে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0