মানুষকে সহজে বিশ্বাস করে কষ্ট পেয়েছেন অভিনেত্রী শখ

০৫ অক্টোবর ২০২৬ - ১৪:৩১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মানুষকে সহজে বিশ্বাস করে কষ্ট পেয়েছেন অভিনেত্রী শখ
ছবি: সংগৃহীত

শোবিজে দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল আনিকা কবির শখ। সাম্প্রতিক সময়ে একক ও ধারাবাহিক নাটকে কাজের মাধ্যমে তিনি ফের নিজেকে সরব করেছেন। অভিনয়ে ফেরার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও বিনোদনমূলক অনুষ্ঠানে অংশ নিয়ে ভক্তদের সঙ্গে নিজের জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরছেন এই তারকা।

​সম্প্রতি কালবেলা এন্টারটেইনমেন্টের জনপ্রিয় বিনোদনভিত্তিক অনুষ্ঠান ‘তারাবেলা’য় অতিথি হিসেবে হাজির হন শখ। মারিয়া বিনতে ইলিয়াসের সঞ্চালনায় ওই সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, সাফল্য ও ব্যক্তিগত জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেন ‘বলো না তুমি আমার’ খ্যাত এই অভিনেত্রী।

​সাক্ষাৎকারে নিজের সবচেয়ে বড় দুর্বলতার বিষয়ে শখ জানান, তিনি মানুষকে খুব দ্রুত বিশ্বাস করে ফেলেন। অভিনেত্রী বলেন, “আমি মানুষকে খুব তাড়াতাড়ি ট্রাস্ট করি। এ কারণে আমাকে অনেক কষ্ট পেতে হয়েছে।” কাছের ও দূরের মানুষদের অন্ধভাবে বিশ্বাস করার ফলে তিনি একাধিকবার হতাশ ও ব্যথিত হয়েছেন বলে উল্লেখ করেন।

​জীবনের নানা চড়াই-উৎরাই পার করা এই তারকা জানান, তার সততাই হলো তার সবচেয়ে বড় শক্তি। ২০০২ সালে নৃত্যশিল্পী হিসেবে শোবিজে পথচলা শুরু করা শখ আরও জানান, দর্শকদের পছন্দ ও প্রশংসা তাকে নতুন কাজ করার প্রেরণা জোগায়।

​ভক্ত ও অনুরাগীদে সতর্ক করে এই গ্ল্যামার গার্ল পরামর্শ দেন—নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে এবং আত্মপ্রেম গড়ে তুলতে হবে। একই সঙ্গে কাউকে অন্ধভাবে বিশ্বাস না করার আহ্বান জানান তিনি, যাতে পরবর্তীতে কষ্ট পেতে না হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0